হবিগঞ্জ প্রতিনিধি

০১ জুন, ২০১৬ ১৫:০৬

৩ রাজাকারের রায়ে হবিগঞ্জে উল্লাস, মিষ্টি বিতরণ

হবিগঞ্জের রাজাকার দুই সহোদরসহ ৩ ভাইয়ের মানবতাবিরোধী অপরাধের রায় হওয়ায় উল্লাস প্রকাশ করে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছে শহীদ মুক্তিযোদ্ধার পরিবার, মামলার স্বাক্ষী ও খাগাউড়া এলাকাবাসী।

বুধবার (১ জুন) দুপুর ১টায় এলাকাবাসী এ আয়োজন করেন।

এর আগে বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের রাজাকার মহিবুর রহমান বড় মিয়ার বিরুদ্ধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অপর দুই রাজাকার মুজিবুর রহমান আঙ্গুর মিয়া ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে  আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের মহিবুর রহমান বড় মিয়ার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া ও চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো অপরাধ প্রমাণিত হওয়ায় এ সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আপনার মন্তব্য

আলোচিত