মাধবপুর প্রতিনিধি

০১ জুন, ২০১৬ ১৭:৩৮

মাধবপুরে ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদিশপুর ইউনিয়নে দ্বিতীয় বারের মত নির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী।

বুধবার দুপুরে স্থানীয় একটি হোটেলে খড়কি গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

আব্দুল হেকিম সর্দারের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত চেয়ারম্যান শফিকুল ইসলাম।

তিনি বলেন আমার বিজয় শান্তি ও উন্নয়নের পক্ষে। সন্ত্রাসের বিরুদ্ধে। ইউনিয়নের সমস্যা চিহিৃত করে সমাধান করা হবে। কারো প্রতি বিদ্বেষ পূর্ণ আচরণ করা হবে না।

হাম্মাদ শাকির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোনায়েম খান, সালাউদ্দিন, জাহাঙ্গীর মিয়া,আবু তাহের,জিয়াউর রহমান,আব্দুল হাই প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত