জগন্নাথপুর প্রতিনিধি

০১ জুন, ২০১৬ ১৯:২৪

রাণীগঞ্জ ইউনিয়ন আ. লীগের কর্মীসভা অনুষ্ঠিত

রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ কতৃক আয়োজিত কর্মীসভা বুধবার বিকেলে রাণীগঞ্জ হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগেরর সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তা, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব আবুল হাসনাত, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আকমল খাঁন। রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম রানা।

প্রধাম অতিথির বক্তবে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, বাংলাদেশ যখন ডিজিটাল বাংলার স্বপ্ন দেখে তখনও দেশকে পিছিয়ে নিতে চায় একধরনের কূচক্রিরা। এরা চায় বাংলাদেশের লাল সূর্যকে কেড়ে নিতে। বার বার ষড়যন্ত্র করছে বাঙ্গালি জাতিকে পিছিয়ে নিতে। তাই সবাই এক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র  মোকাবেলা করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য রাণীগঞ্জের নির্বাচনে কোনো ষড়যন্ত্র চলবে না। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তাই আমি আশাবাদী শনিবার অথাৎ ৪ জুন ষষ্ঠ ধাপে রাণীগঞ্জ ইউপি নির্বাচন হলে। সবাই মিলে এই নির্বাচনকে সুষ্ঠ ও সাফল্যভাবে সম্পন্ন করার আহব্বান জানান।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজ্বী সুন্দর আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ ছদরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা আনফর উল্লা প্রমুখ। পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের মজনু, আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্দুল ওয়াদুদ, শাহীন আহমদ তালুকদার, মন্তোশ দে মলয়।

আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, ছাত্রলীগ নেতা আজমল হোসেন মিটু, হিবলু তালুকদার, রাশিদ আহমদ মুরাদ চৌঃ, হাসনাত আহমদ, রিপন আহমদ, কামাল উদ্দিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল বক্স, উপজেলা যুবলীগের সহ সভাপতি ছালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,ছাত্রলীগ নেতা সিতু মিয়া, শাহান আহমদ(নব নির্বাচিত মেম্বার), আব্দুল মুকিত, নিজামুল হক, ওবাদুল হক জাবেদ, ইসলাম আলী, শহিদুল ইসলাম,আবুল কাশেম সাগর, মাহবুব তালুকদার,জাহিদ আলম রিয়াদ, এম.এ কাশেম,এমডি মুন্নাসহ হাজারো রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত