০১ জুন, ২০১৬ ২১:৪০
মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের এক দিন পর জাহিদ (৬) নামে এক শিশুর নদীতে ভাসমান লাশ উদ্বার করেছে পুলিশ। ১ জুন বুধবার বিকেল ৩ টার দিকে গুগালীছড়া নদী থেকে পুলিশ জাহিদের লাশ উদ্ধার করে। সে পৌর এলাকার জয়পাশা গ্রামের চেরাগ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, জাহিদ মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। বুধবার সকালে স্থানীয়রা গুগালীছড়া নদীর দানাপুর নামক স্থানে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে জাহিদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে নাকি হত্যা করে লাশ নদীতে ফেলা হয়েছে তা ময়না তদন্ত রিপোর্ট ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আপনার মন্তব্য