১২ মার্চ, ২০১৫ ১৫:৩০
হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে সিলেটের জকিগঞ্জ উপজেলার সাজাপুর গ্রামে অভিযান চালিয়ে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত শিবির নেতা হলেন- মো. নাসির উদ্দিন (২৫)। সে সাজাপুরের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে।
বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। মো. নাসির উদ্দিন শিবিরের সক্রিয় সদস্য ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে র্যাব ৯ সদর দপ্তর থেকে এক প্রেস বার্তা এ তথ্য গনমাধ্যমেকে জানানো হয়েছে।
আপনার মন্তব্য