জগন্নাথপুর প্রতিনিধি

০১ জুন, ২০১৬ ২৩:২০

জগন্নাথপুরে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষ, আহত ৭

জগন্নাথপুরে পাঞ্চায়াতি কবরস্থানের জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ৭ জন আহত ইয়েছেন। 

বুধবার ( ১ জুন) সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, আজ সকাল ১১ টার দিকে গ্রামের ইছাদ আলীর লোকজন গ্রামবাসীর পাঞ্চায়াতি কবরস্থানের জায়গা জবর দখল করে বিভিন্ন জাতের গাছ রোপন ও দোকান ঘর নির্মাণ করেন। এ সময় গ্রামের পাঞ্চায়েতি লোকজনের পক্ষে ছুরত আলীর লোকজন বাধা দিলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে হুসনারা বেগম (৪০), এমরানুল হক (৩০), আব্দুল হান্নান (৪৫), মনু মিয়া (৫২), আবু লেইছ (২৮), আরশ আলী (৫০), আইয়ূব আলী (৪৭) সহ উভয় পক্ষের ৭ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ঘটনাটি গ্রাম্যভাবে শালিসের মাধ্যমে নিস্পত্তির চেষ্টা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

আপনার মন্তব্য

আলোচিত