০২ জুন, ২০১৬ ১৭:৫৬
সংবর্ধিত হলেন বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।
সদ্য সমাপ্ত ইউনিয়ন নির্বাচনে বিজয়ী হওয়ায় বুধবার (১ জুন) রাতে বিশ্বনাথ উপজেলা যুবলীগের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা প্রদানকালে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে আনহার মিয়া বলেন, সকলের সহযোগিতায় বিগত ইউনিয়ন নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন এবং সকলকে সঙ্গে নিয়েই তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য সাখাওয়াত হোসেন, কামরুজ্জামান সেবুল, এনাম আহমেদ, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, দেওকলস ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঝিঞ্জত আযার্চ্য, দৌলতপুর ইউনিয়নের ওয়ার্ড আ’লীগ নেতা কামাল আহমদ, যুবলীগ নেতা আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা জাহেদ ও আহমদ।
আপনার মন্তব্য