মাধবপুর প্রতিনিধি

০২ জুন, ২০১৬ ২৩:৪৭

মাধবপুরে প্রিজাইডিং কর্মকতার বিরুদ্ধে মেম্বার প্রার্থীর অভিযোগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের এক মেম্বার প্রার্থী নির্বাচনী প্রিজাইডিং কর্মকতার বিরুদ্ধে বশীভুত হওয়ার অভিযোগ করে পুনরায় ভোট গণনার দাবী করেন। গত ২৯ মে আন্দিউড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ আবুল কাশেম (টিউবওয়েল) প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,গত ২৮ মে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসাবে অংশ গ্রহন করেন বর্তমান মেম্বার আবুল কাশেম (টিউবওয়েল) ও মোঃ হানিফ মিয়া। হাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কন্দ্রে ভোট গননার পর প্রিজাইডিং অফিসার মৌখিকভাবে মোঃ আবুল কাশেম কে ৪৯৬ ভোট এবং তার প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ হানিফ মিয়া ৪৫৮ ভোট পেয়েছেন বলে জানান।

কিন্তু ২০ মিনিট পর চুড়ান্ত ফলাফল ঘোষনার সময় ৪৫৮ ভোট প্রাপ্ত মোঃ হানিফ মিয়া কে বিজয়ী ঘোষনা করেন। লিখিত অভিযোগে তিনি আরো জানান, কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ হানিফ মিয়ার সঙ্গে অবৈধ যোগসাজসে বশীভুত হয়ে কেন্দ্রের ভোট গননা ও চুড়ান্ত ফলাফল ঘোষনার বিষয়ে কারচুপি করেন। এ সময় আবুল কাশেম কেন্দ্রে পুনঃরায় ভোট গননার জন্য বার বার বললেও প্রিজাইডিং কর্মকর্তা তার কথার কর্ণপাত না করে মোঃ হানিফ মিয়া কে বিজয়ী ঘোষনা করেন।

তিনি উক্ত ভোট কেন্দ্রের ভোট পুনঃরায় গণনার জন্য দাবী জানান।

এ ব্যাপারে তিনি প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন এবং হবিগঞ্জ জেলা প্রশাসক,পুলিশ সুপার, উপ পরিচালক স্থানীয় সরকার সহ বিভিন্ন দপ্তরে অনুুলিপি দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত