নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০১৬ ১৬:৪১

সিলেটে শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

মহাসড়কে পুলিশের অতিরিক্ত টোল আদায়, রাস্তাঘাট মেরামত না করা, সিটি কর্পোরেশনের গাড়ি ভাংচুর ইত্যাদির প্রতিবাদে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (৩ জুন) বিকেল ৩টায় বৈঠক করে এই ধর্মঘটের ডাক দেন তারা। সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "একান্ত অপারগ হয়ে আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি"।

তিনি বলেন, জেলার বেশিরভাগ রাস্তা যান চলাচলের অযোগ্য, এরমধ্যে বিভিন্ন ছুতোয় পুলিশের হয়রানিতে পরিবহন শ্রমিকরা অতিষ্ঠ হয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে।

প্রশাসন তাদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হবে বলে জানান ফলিক।


আপনার মন্তব্য

আলোচিত