০৩ জুন, ২০১৬ ২২:৫২
জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা অসিতবরণ দাশগুপ্তকে অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন সিলেটের সংস্কৃতিকর্মীরা।
শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে তাঁর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা সিলেট বিভাগ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগ, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা সিলেট বিভাগ, গণসঙ্গীত সমন্বয় পরিষদ সিলেট বিভাগ, লোক সঙ্গীত পরিষদ সিলেট বিভাগ, বাংলাদেশ মিউজিশিয়ান ফোরাম, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিলেট জেলা ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা সিলেট বিভাগের পক্ষ থেকে এ স্মাকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিতবরণ দাশগুপ্তের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অশোভন আচরণ ও অনৈতিক কার্যকলাপের অভিযোন এনে তাকে সিলেট থেকে অপসারণের দাবি জানানো হয়।
একই সাথে জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের দাবি জানানো হয় স্মারকলিপিতে।
এসময় জেলা প্রশাসক ৫ তারিখ পর্যন্ত সময় চেয়ে নেন। ৫ জুনের পর অসিতর বরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
আপনার মন্তব্য