তুহিন চৌধুরী, আলীনগর থেকে

০৪ জুন, ২০১৬ ১০:৪২

উৎসবমুখর ভোট, নারীরা এগিয়ে

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শনিবার সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে।

এ পর্যায়ে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ১০, জকিগঞ্জ উপজেলার ৯ ও গোয়াইনঘাট উপজেলার ২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

উপজেলার আলীনগর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম, টিকরপাড়া, মোহাম্মদপুর, চন্দ্রগ্রাম সহ অন্যান্য ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে সেখানে ভোটারদের মধ্যে রয়েছে দীর্ঘ লাইন। ভোটারদের মধ্যে নারীদের সংখ্যা তুলনামূলক বেশি।

সকাল থেকে দলে দলে লোক ভোটকেন্দ্রে আসছে, এবং নির্বিঘ্নে ভোট দিয়ে ফিরেও যাচ্ছে।

ব্রাহ্মণগ্রাম ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আলিনগর গ্রামের চেরাগ আলী বলেন, ভোটপ্রদানে কেউ বাধা দিচ্ছে না, কোন সমস্যা নেই।

৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী জাকারিয়া আহমেদ ময়না এ প্রতিবেদককে বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে।

বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩৮৯৮০ জন। মোট ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯টি ঝুঁকিপূর্ণ। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৩৮৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে ৮ জন করে পুলিশ সদস্য, ২০ জন আনসার সদস্যসহ র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি ইউনিয়নে পুলিশের ৩/৪ টি মোবাইল টিম, বিপুল সংখ্যক বিজিবি সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

এছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিটি উপজেলার প্রতি ইউনিয়নে একটি করে মোবাইল টিম, ১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও ৯ জন নির্বাহী ম্যাজিষ্টেটের নেতৃত্বে পুলিশের ভ্রাম্যমান আদালত ও এএসপিদের নেতৃত্বে প্রতিটি উপজেলায় তদারকি দল মাঠে আছে।

বিয়ানীবাজার উপজেলায় ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩৮৯৮০ জন। মোট ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯টি ঝুঁকিপূর্ণ। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৩৮৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত