বিয়ানীবাজার থেকে নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০১৬ ১২:০২

বিয়ানীবাজারে তীব্র গরমে দীর্ঘ লাইন

শনিবার (৪ জুন) ৬ষ্ঠ ও শেষ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল থেকেই তীব্র তাপদাহ থাকার কারণে প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী ও পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।


উপজেলার শেওলা ইউনিয়নে গিয়ে দেখা গেছে নারী ভোটারদের দীর্ঘ সারি। এ ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ মন্থর গতিতে হচ্ছে বলে ভোটাররা অভিযোগ করেন। শেওলা স: প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গরম সইতে না পেরে একজন নারী ভোটার অসুস্থ হয়ে যাবার খবর পাওয়া যায়।

উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়নে গিয়ে দেখা গেছে একই চিত্র। এছাড়া  ৯নং মোল্লাপুর ইউনিয়নের মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এসব কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হতে দেখা যায়।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ভোট গ্রহণ প্রক্রিয়া ও ভোট গণনা করে ফলাফল দেয়া পর্যন্ত তারা কঠোর অবস্থানে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত