জকিগঞ্জ থেকে দেবব্রত চৌধুরী লিটন

০৪ জুন, ২০১৬ ১৪:১৬

জকিগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। উপজেলার ২নং বিরশ্রী ইউনিয়ন পরিষদের শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭ শত ৭০ জন ভোটারদের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৩৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডাঃ মো মোকাদ্দেস হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ইউপির বড়ছালিয়া গ্রামের ভোটার আবদুল আহাদ জানান, এই ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী পরিবেশ খুব ভাল রয়েছে। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আব্দুল আহাদ।

আপনার মন্তব্য

আলোচিত