০৪ জুন, ২০১৬ ১৬:৪৮
কোন ধরনের গোলযোগ, বিশৃঙ্খলা ছাড়াই শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ১২ উপজেলার ৮৬ ইউনিয়নের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ।
শনিবার (৪ মে) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
সিলেটের বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, সকাল থেকেই ছিল ভোটারদের দীর্ঘ লাইন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রচন্ড গরম উপেক্ষা করেও মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন। তবে দুপুর দুইটার পর থেকে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ শেষ ধাপে সিলেট বিভাগের চার জেলায় ১৩ লাখ ৮৯ হাজার ১৪৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচনী এলাকা গুলো হলো সিলেট জেলার বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ২১টি ইউনিয়ন। সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার ২৬টি ইউনিয়ন।
মৌলভীবাজারের সদর উপজেলার ১২টি ইউনিয়নে এবং হবিগঞ্জের সদর, বাহুবল, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলার ২৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আপনার মন্তব্য