শাকিলা ববি, হবিগঞ্জ

০৪ জুন, ২০১৬ ২৩:৩৬

হবিগঞ্জে বিএনপির ভরাডুবি, আওয়ামীলীগের বিপুল বিজয়

শেষ ধাপে ইউপি নির্বাচনে হবিগঞ্জ এর ৪ টি উপজেলায় ২৭ ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামীলীগ আধিপত্য ধরে রেখেছে। আ' লীগের প্রার্থীদের বিপুল বিজয়ে আবারও ২য় গোপালগঞ্জ হিসাবে হবিগঞ্জের খ্যাতির যথার্থতা ফুটে ওঠেছে।

শনিবার শান্তিপুর্ণ ভাবে কোন গোলযোগ ছাড়া শেষ ধাপের এ নির্বাচন অনুষষ্ঠিত হয়।  নির্বাচনে আওয়ামীলীগ ১৬ টি ,আওয়ামীলীগ বিদ্রোহী ৫টি, বিএনপি-২ , জাতীয় পার্টি ১ ও স্বতন্ত্র প্রার্থী ৩ টিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
 
বিজয়ী প্রার্থীরা হচ্ছেন-সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. আনু মিয়া, রিচি ইউনিয়নে বিএনপির মিয়া মো. ইলিয়াছ, পইল ইউনিয়নে স্বতন্ত্র সৈয়দ মইনুল হক আরিফ, নিজামপুর আওয়ামী লীগ বিদ্রোহী তাজ উদ্দিন, শায়েস্তাগঞ্জ আওয়ামী লীগ বুলবুল খান, লস্করপুর আওয়ামী লীগ মাহবুবুর রহমান হিরো, লুকড়া আওয়ামী লীগ ফরহাদ আহমেদ আব্বাস, রাজিউড়া আওয়ামী লীগ বিদ্রোহী শেখ কামাল, গোপায়া আওয়ামী লীগ বিদ্রোহী আক্তার হোসেন।

বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ রেখাছ মিয়া।

চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নে আওয়ামী লীগ রজব আলী, চুনারুঘাট সদর বিএনপি সৈয়দ লিয়াকত হাসান, গাজীপুর আওয়ামী লীগ হুমায়ূন কবির, আহমদাবাদ আওয়ামী লীগ আবেদ হাসনাত চৌধুরী সনজু, দেওরগাছ আওয়ামী লীগ সামছুন্নাহার, পাইকপাড়া আওয়ামী লীগ বিদ্রোহী শামীম, শানখলা আওয়ামী লীগ ফজলুর রহমান তরফদার, সাটিয়াজুড়ি আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুর রশিদ, রাণিগাও স্বতন্ত্র নরুল মোমিন চৌধুরী, মিরাশি স্বতন্ত্র রফিক উদ্দিন।

বাহুবল উপজেলার ¯স্নানঘাট ইউনিয়নে আওয়ামী লীগ ফেরদৌস আলম, পুটিজুরী ইউনিয়নে আওয়ামী লীগ সামছুদ্দিন তারা মিয়া, সাতকাপন ইউনিয়নে জাতীয় পার্টি শাহ আব্দাল মিয়া, বাহুবল সদর ইউনিয়নে আওয়ামী লীগ আজমল হোসেন চৌধুরী, লামাতাশি ইউনিয়নে আওয়ামী লীগ হাবিবুর রহমান চৌধুরী টেনু, মিরপুর ইউনিয়নে আওয়ামী লীগ সাইফুদ্দিন লিয়াকত, ভাদেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগ কামরুজ্জামান বশির।

আপনার মন্তব্য

আলোচিত