০৫ জুন, ২০১৬ ১৬:১৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৈতন্যপুর এলাকা থেকে রোববার ভোর রাতে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫৫ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল হামিদের নেতৃত্বে একদল বিজিবি সদস্য চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আপনার মন্তব্য