মাধবপুর প্রতিনিধি

০৬ জুন, ২০১৬ ১৫:৪৯

মাধবপুরে বিজিবির অভিযানে মদ উদ্ধার

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, সোমবার ভোর রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার সিরাজদৌল্লাহের নেতৃত্বে বিজিবির টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুরএলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

এ অভিযানে কাউকে আটক করা যায় নি। বিজিবির অভিযানের টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

আপনার মন্তব্য

আলোচিত