হবিগঞ্জ প্রতিনিধি

০৬ জুন, ২০১৬ ১৯:২১

হবিগঞ্জে নির্বাচনোত্তর সহিংসতা, আহত ৪০

হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনোত্তর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।

সোমবার (৬ জুন) বেলা ১টা থেকে ২টা পর্যন্ত হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জলিল (৩০), ফয়জুর (২১), সাইদুর (২৮), সোহাগ (৩০), রুবেল (২৫), বিলাল (৩৫), রউফ (৩০), রাব্বী (৪০)সহ অন্তত ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মঈনুল হক আরিফ চেয়ারম্যান নির্বাচিত হন।
সোমবার (৬ জুন) দুপুরে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগের সাহেব আলীর লোকজন জয়ী আরিফের সমর্থক আব্দুর রউফের বাড়িঘরে হামলা চালায়।

এরই জের ধরে দুই চেয়ারম্যান প্রার্থীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষ লাটিসোটাসহ বিভিন্ন দেশী অস্ত্র ব্যবহার করে। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩০ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

আপনার মন্তব্য

আলোচিত