০৭ জুন, ২০১৬ ০১:৫৯
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার দোস্তপুরে পবিত্র রমজান মাসের তারাবীহ নামাজ পড়ানো অবস্থায় এক কোরআনে হাফেজ মৃত্যুবরণ করেছেন।
তাঁর নাম আজিজুর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত হাফেজের গ্রামের বাড়ী হচ্ছে কিশোরগঞ্জ জেলার নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামে। পড়ালেখা অবস্থায় তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর দারুল হাদিস মাদরাসা থেকে হাফিজি ও দাওরা শেষ করেন। তিনি পড়ালেখা শেষ করে পার্শ্ববর্তী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর নোয়াপাড়া জামে মসজিদে দীর্ঘ প্রায় ১ যুগ ইমামতি করে আসছিলেন।
জানা যায়, রমজানের প্রথম তারাবীহর নামাজ পড়াতে যখন ৪ রাকাত নামাজ সম্পন্ন করার চেষ্টা করেন তখন আর ৪ রাকাত নামাজ সম্পন্ন করা হল না। তখনই নামাজরত অবস্থায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর নোয়াপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আজিজুর রহমান শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মন্তব্য