০৮ জুন, ২০১৬ ২৩:১৩
গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচা সৈয়দ আলী (৫০)। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় চুনারুঘাটের পারকুল চা বাগানের বস্তিতে।
পুলিশ জানায়, গরুর ধান খাওয়া নিয়ে চাচা সৈয়দ আলীর সাথে ভাতিজা রুমন মিয়া(২০) এর সাথে ঝগড়া বাধে। এক পর্যায়ে রুমন মিয়া ধারালো অস্ত্র দিয়ে তার চাচা সৈয়দ আলী কে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। সংকটাপন্ন অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হলে সেখানে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে খুনি ব্যাক্তিকে গ্রেফতারের চেষ্টা করতে গেলে বাড়িতে গিয়ে কাউকে পায়নি বলে জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সৈয়দ আলীর কন্যাকে মারধর করার কারন জানতে চাইলে চাচা ভাতিজার মধ্যে র্তক বির্তক হয়। এর জের ধরে এক পর্যায়ে ভাতিজা রুমন চাচাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আপনার মন্তব্য