১১ জুন, ২০১৬ ২৩:১০
মাধবপুরে নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে আরও একজনের মৃত্যুর হয়েছে। শনিবার (১১ জুন) জগদীশপুর ইউনিয়ন আহত কর্মীর মৃত্যুর খবর পেয়ে প্রতিপক্ষ প্রার্থীর বাড়িতে হামলা চালানোর সময় মিরাশ বিবি (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ঐ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোনায়েম খাঁ ও পরাজিত মেম্বার আব্দুল হাইয়ের সমর্থকদের মধ্যে নির্বাচনী বিরোধ নিয়ে গত শুক্রবার সংঘর্ষ হয়। ঐ সংঘর্ষে আহত মোনায়েম খাঁর সমর্থক ফারুক মিয়া হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান। এ খবর এলাকায় পৌঁছুলে মোনায়েম খাঁর সমর্থকরা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে তারা আব্দুল হাই এর বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়ি ঘর ভাঙচুর করতে থাকলে আব্দুল হাইয়ের বৃদ্ধ বোন মিরাশ বিবি এগিয়ে গিয়ে বাধা দিলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনা স্থলে তিনি নিহত হন।
পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
আপনার মন্তব্য