১২ জুন, ২০১৬ ১৫:৪৭
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা শাখা সভাপতিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১২ জুন) ভোররাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান চলাকালে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামের বাসিন্দা ছাদ উদ্দিনের পুত্র জেলা শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন (৩০), সদর ইউনিয়নের দক্ষিণ মুছেগুল গ্রামের মছন আলীর ছেলে জামায়ত নেতা আব্দুল হামিদ (৩৬) ও দক্ষিণ শাহবাজপুর ইউপির সোয়ারারতল গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র জিয়াউর রহমান (৩০)।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জেলা শিবিরের সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘শিবির সভাপতি নাশকতাসহ একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী।’
আপনার মন্তব্য