বড়লেখা প্রতিনিধি

১২ জুন, ২০১৬ ২২:১২

বড়লেখা মধ্যবাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির শপথ গ্রহণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা অটো, টেম্পু, সিএনজি (অটোরিকশা) সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভূক্ত মধ্যবাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির নব নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দরা শপথ গ্রহণ করেছেন।

রোববার (১২ জুন) বিকেলে শ্রমিক ইউনিয়ন সভাকক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন। বড়লেখা উপজেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন নব নির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করেন-সভাপতি মো. রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সহ সভাপতি মুহিত দেব, সহ-সম্পাদক মো. আমান, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, অর্থ-সম্পাদক আমির হোসেনে, দপ্তর সম্পাদক মো. জিলু মিয়া, প্রচার সম্পাদক সামছুল ইসলাম এবং কার্যকরী সদস্য মো. আব্দুল কাদির, মো. জামাল উদ্দিন ও জাবরুল ইসলাম।
এসময় বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, কাউন্সিলর আব্দুল মলিক জুনুু, উপজেলা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাহতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত