১৩ জুন, ২০১৬ ২০:৫৬
সিলেটের ওসমানীনগরে দর্জি শ্রমিক জুয়েল আহমদকে গ্রেফতারের প্রতিবাদে ওসমানীনগর দর্জি মালিক ও শ্রমিক সমিতি মানববন্ধন করেছে।
সোমবার বিকাল ৩টায় উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দর্জি মালিক সমিতির নেতা গৌছ মিয়া, হিরণ আলী, রুমেল মিয়া, দর্জি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রুপ। মানববন্ধনে বক্তারা নির্দোষ জুয়েল আহমদ এর উপর সাজানো মামলার প্রত্যাহারের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানান।
উল্লেখ্য, গত ১১জুন রাত ৪টার দিকে রেষ্টেুরেন্টে সেহরী খেয়ে জুয়েলে কর্মস্থল গোয়ালাবাজারস্থ স্টার টেইলার্সে আসার পথে ওসমানীনগর থানা পুলিশ তাকে আটক করে। পরদিন তাকে একটি মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে ওসমানীনগর থানা পুলিশ।
আপনার মন্তব্য