১৪ জুন, ২০১৬ ০২:১১
মুক্তমনা লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় আব্দুল খায়ের রশিদ আহম্মেদের জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
এর আগে তাকে হাইকোর্ট জামিন দিয়েছিল। হাইকোর্টের আদেশে সম্প্রতি জেল থেকে মুক্তি পান আব্দুল খায়ের।
হাইকোর্টে জামিন দেওয়ায় রাষ্ট্রপক্ষ এ বিষয়ে আপিল করে। সোমবার আদালত জামিন স্থগিত করে আব্দুল খায়েরকে আত্মসমর্পণের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে নিজের বাসার সামনে খুন হন বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস।
আপনার মন্তব্য