নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০১৬ ১৪:০৭

জকিগঞ্জে ডাকাতি করার সময় ৩ ডাকাত গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ডাকাতি করার সময় ৩ ডাকাতকে হাতেনাতে ধরেছে জকিগঞ্জ ও কানাইঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, ছয়ফুল (২৮), সেলিম (২৮) ও কয়ছর (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত মধ্য রাতে ট্রাক নিয়ে একদল ডাকাত জকিগঞ্জের মাছারগ্রাম এলাকায় ডাকাতি করতে আসে। এ সময় এলাকাবাসী পুলিশকে জানালে জকিগঞ্জ থানা পুলিশ তাদের ধাওয়া করলে ছয়ফুল (২৮) নামের এক ডাকাত ধরা পড়ে। বাকিরা কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ আরও ২জনকে আটক করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর  ডটকমকে বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা তাদের ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হই। বাকিরা পালিয়ে যায়।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সিলেটটুডে টোয়েন্টিফোর  ডটকমকে বলেন, "জকিগঞ্জ থেকে পালিয়ে আসা ডাকাতরা ঝিঙ্গবাড়ি এলাকা দিয়ে ঢুকার সময় খবর পেয়ে আমরা তাদের ধাওয়া করি। এসয় সেলিম (২৮) , কয়ছর (৩০) আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।"

এই তিন ডাকাতের সাথে কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত