১৪ জুন, ২০১৬ ১৪:৫৬
জঙ্গিবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযানের ৫ম দিনে সিলেট বিভাগ থেকে থেকে জামায়াত নেতাসহ ১৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কানাইঘাট পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ছদরুল ইসলাম রয়েছেন। গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সিলেট মহানগর ও রেঞ্জ পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট মহানগর পুলিশের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সিলেট মহানগর পুলিশের আওতাধীন ৬ থানা পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ১৬ জনকে মহানগর উত্তর ও বাকি ৪ জন আসামিকে মহানগর দক্ষিণ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে কোতোয়ালী থানা এলাকা থেকে ৭ জন, জালালাবাদ থানায় ৪ জন, এয়ারপোর্ট থানায় ৫জন, দক্ষিণ সুরমা থানায় ৩ এবং শাহপরান থানা এলাকা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সিলেট জেলা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১ জন জামায়াত নেতা রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ থেকে ৩৭ জন, মৌলভীবাজার থেকে ১৪ জন ও হবিগঞ্জ থেকে ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।
আপনার মন্তব্য