১৪ জুন, ২০১৬ ১৬:৩২
দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেবের সভাপতিত্বে ও প্রচার-প্রকাশনা সম্পাদক রাজীব দেব রায় রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চন্দ্র দাস, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ রঞ্জন মালাকার, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর দুলাল মোদক, সাংবাদিক মোঃ আইয়ুব খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জীবন কৃষ্ণ বনিক, পুরোহিত অরুন কুমার নাগ, ব্যবসায়ী দিপন মোদক, হিন্দু ,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ জগদিশ চন্দ্র ঘোষ, পৌর যুবলীগের সভাপতি সাব্বির হাসান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি বেনু রঞ্জন রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ মাধবপুর পৌর শাখার সভাপতি পংকজ সাহা, কাউন্সিলর দুলাল খা, মহিলা কাউন্সিলর স্বপ্না পাল, হিন্দু ,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোজ কান্তি পাল, সাধারণ সম্পাদক রতি রঞ্জন দাস, পুরোহিত মিলন শীল প্রমুখ।
আপনার মন্তব্য