বিশ্বনাথ প্রতিনিধি

১৪ জুন, ২০১৬ ১৮:১৫

বিশ্বনাথে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

সিলেটের বিশ্বনাথে মেয়াদোত্তীর্ণ মালামাল পাওযায় দুই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

৫ হাজার টাকা করে আদায়কৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে উপজেলা সদরের পুরনো বাজারের বাদল ষ্টোর ও হোসেন ষ্টোর। মঙ্গলবার (১৪জুন) দুপুর ২টায় ভোক্তা অধিকার আইনে পরিচালিত ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক।

এ প্রসঙ্গে ভূমি কর্মকর্তা আব্দুল হক বলেন, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখায় ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

আপনার মন্তব্য

আলোচিত