বানিয়াচং প্রতিনিধি

১৪ জুন, ২০১৬ ১৮:২৪

বানিয়াচংয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সুপারের পদত্যাগ

বানিয়াচং সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত বশির উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। গতকাল সোমবার (১৩ জুন) বেলা আড়াইটায় কলেজ ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে তিনি লিখিতভাবে তার এ পদ থেকে পদত্যাগের কপি পেশ করেন। পরে ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান তার এই পদত্যাগ পত্র গ্রহণ করেন।

উল্লেখ্য, ১২ ও ১৩ জুন দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায় ছাত্রী যৌন নির্যাতনের খবর প্রকাশিত হয়। এই খবরে বানিয়াচংয়ের সকল শিক্ষা প্রতিষ্টান, ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

ছাত্রী নির্যাতনের ঘটনাটি ধামাচাপা দিতে না পেরে গতকাল সুপারের পদ থেকে তিনি পদত্যাগ করেন। পদত্যাগ পত্রে তিনি বলেন, প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে আমি সুপারের পদ থেকে পদত্যাগ করেছি।

তাৎক্ষনিকভাবেই সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে ভারপ্রাপ্ত সুপার হিসেবে নিয়োগ প্রদান করেন ম্যানেজিং কমিটি।

 

আপনার মন্তব্য

আলোচিত