সিলেটটুডে ডেস্ক

১৪ জুন, ২০১৬ ২১:০৫

জৈন্তাপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো নারীর

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন এক নারী

মঙ্গলবার বেলা ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া-গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতের নাম মাজেদা বেগম (৩৫)। তাঁর বাড়ি উপজেলার হাজিপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাজেদা বেগম মঙ্গলবার নিজ বাড়ি থেকে উপজেলার আসামপাড়া টিলাবাড়ি যাচ্ছিলেন। বেলা ২টায় তিনি গাড়িযোগে আসামপাড়া বাজারে পৌঁছেন। সেখান থেকে আসামপাড়া গুচ্ছগ্রাম যাওয়ার জন্য সিলেট-তামাবিল সড়কের রাস্তা অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫২৩৫) চাপা দেয় মাজেদাকে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত  সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে৷ পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় জৈন্তাপুর থানা ও হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। 

 

আপনার মন্তব্য

আলোচিত