মাধবপুর প্রতিনিধি

১৪ জুন, ২০১৬ ২২:৪২

মাধবপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ৬

মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে জোড়া খুনের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোকতাদির হোসেনের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল রবিবার রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার খাটুরা গ্রামের সহিদ আলীর ছেলে হুকুম আলী (৪৫) আফসারউদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (৩০) খড়কী গ্রামের শিবচরন রবিদাসের ছেলে রিপন রবিদাস (২৫) নারায়নপুর গ্রামের আবুল বাশার (৪২) মাসুক মিয়ার ছেলে ইব্রাহিম (৩৫) ও বরগ গ্রামের তোরাব আলীর ছেলে সঞ্জব আলী (৩০) কে গ্রেফতার করেন।

উল্লেখ্য, উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে নির্বাচনী পরবর্তী সংহসিকতায় দু’দল লোকের মধ্যে শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত কয়েক দফা রক্তক্ষয়ী সংঘর্ষে ২ জন নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত