১৪ জুন, ২০১৬ ২২:৪৫
হবিগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।
মূল বক্তব্য উপস্থাপন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডা. আমিনুল ইসলাম। আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন ও হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী। কনফারেন্সে জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, হবিগঞ্জকে অচিরেই বাল্য বিয়ে মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হবে। এ লক্ষ্যে যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে।
আপনার মন্তব্য