নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০১৬ ২০:৩৫

কোম্পানীগঞ্জে যুবক খুনের ঘটনায় আটক ৩

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে যুবক খুনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. আলী, মজনু ও আবজাল।

বুধবার সকালে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে প্রতিপক্ষের হামলায় ফয়সল আহমদ (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত ব্যক্তি ভোলাগঞ্জের ঢোলাখাল গ্রামের তোতা মিয়ার ছেলে।  বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকায় প্রতিপক্ষ দোলা মেম্বারের লোকজনের সঙ্গে ফয়সলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষ। এ ঘটনায় গুরুতর আহত ফয়সল আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত