নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০১৬ ১৬:১০

নগরীর কালীঘাটে পরিবহন ও দোকান শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, গাড়ি ভাংচুর

নগরীর কালীঘাটে পরিবহন শ্রমিক ও দোকান শ্রমিকদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ বেলা ৩ টা থেকে সংঘর্ষের শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কালীঘাট চালের আড়তে একটি পিক আপ ভ্যানে চাল উত্তোলন নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে দোকান শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষ বেলা ৩ টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিকেল ৪ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। কয়েকজন আহত হয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কোতোয়ালী থানার ওসি সোহেল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। 

আপনার মন্তব্য

আলোচিত