বিশ্বনাথ প্রতিনিধি

১৭ জুন, ২০১৬ ১৭:৩২

বিশ্বনাথে পুলিশ সদস্যের বাড়িতে অগ্নিকান্ড

সিলেটের বিশ্বনাথের নওধার গ্রামের একটি বাড়িতে অগ্নিাকান্ডে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এই বাড়ির মালিক আব্দুর রহমান নামের পুলিশের উপ পরিদর্শক (এসআই)। বর্তমানে তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার ‘পুলিশ তদন্ত কেন্দ্র’র ইনচার্জের দায়িত্বে আছেন।

অগ্নিকািন্ডের ঘটনায় আব্দুর রহমানের ছোটভাই ফরিদ আহমেদ বিশ্বনাথ থানায় একটি জিডি করেছেন, (জিডি নং৪৯৮)।

জিডি সূত্রে জানাগেছে, গত সোমবার (১৩জুন) সেহরির খাবার সেরে ফজরের নামাজ শেষে ভোর ৪টারদিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। বসতঘরের পাশ্ববর্তি গোয়াল ঘরে আগুন দেখে ছোটবোন ছুমাইয়া বেগম স্বপ্না। এসময় তার চিৎকার শুনে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। পরিবারের সকলের আর্থ-চিৎকারে পাশ্ববর্তি বাড়ির লোকজনও জড়ো হন এবং আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। কিন্তু মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোয়ালঘরে থাকা ৯০হাজার টাকা মুল্যের ৪ টি গরু, সাড়ে ৯হাজার টাকা মুল্যের ৩০টি মোরগ ও ৩টি হাঁস এবং প্রয়োজনীয় আসবাবপত্রসহ আরও প্রায় ৩০হাজার টাকার ক্ষতিসাধন হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্বনাথ থানার ওসি আব্দুল হাই জিডির বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে ফরিদ আহমেদ সাধারণ ডায়রী করেছেন। ওই ডায়রী পরবর্তিতে মামলায় রুপ নিতে পারে। কেননা বিষয়টি আমাদের নজরে রয়েছে, অপরাধী সনাক্তের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত