ছাতক প্রতিনিধি

১৭ জুন, ২০১৬ ২০:১৩

ছাতকে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

ছাতক-সিলেট সড়কে পিকাপ ভ্যান উল্টে গিয়ে আবুল খয়ের (২৭) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্রিকফিল্ড থেকে ইটভর্তি পিকাপ ভ্যান গোবিন্দগঞ্জে যাওয়ার পথে ছাতকগামী একটি সিএনজি অটোরিকসাকে সাইট দিতে গিয়ে উল্টে যায়। এ সময় পিকাপের উপরে থাকা পরিবহন শ্রমিক আবুল খয়ের ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত খয়ের উপজেলা কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের ওয়াজিব আলীর পুত্র। দুর্ঘটনায় আহত ৬ জনকে ছাতক উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করে। জব্দ করে পিকাপ ভ্যানটি।

আপনার মন্তব্য

আলোচিত