বিয়ানীবাজার প্রতিনিধি

১৮ জুন, ২০১৬ ০১:০১

বিয়ানীবাজারে আগ্নেয়াস্ত্রসহ তালিকাভূক্ত সন্ত্রাসী গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ দেশে তৈরী পাইপগান ও ৩ রাউন্ড গুলিসহ তালিকাভূক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জয়নাল (৩৫) উপজেলার বরইআইল গ্রামের কটন মিয়ার ছেলে।

বিয়ানীবাজার থানা পুলিশ প্রেরিত এক বার্তায় জানানো হয়- শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার শেওলা ব্রীজ এলাকায় থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত ও সন্ত্রাসী জয়নালকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা দেশে তৈরি একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জয়নালের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত