ওসমানীনগর প্রতিনিধি

১৮ জুন, ২০১৬ ১৭:০৫

ওসমানীনগরে বন্দুক উদ্ধার

সিলেটের ওসমানীনগরে বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাদিপুর ইউপির কালনীচর গ্রামের কুখ্যাত শহীদ ডাকাতের বাড়ীর পেছন থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।

ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বন্দুক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।

আপনার মন্তব্য

আলোচিত