বিশ্বনাথ প্রতিনিধি

১৮ জুন, ২০১৬ ২৩:১৩

প্রাণ ফিরছে অবহেলিত জনপদের: সাংসদ এহিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তরুণদের মাধ্যমে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার ও বিরোধীদল ঐক্যবদ্ধভাবে কাজ করায় শত বছরের অবহেলিত রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ফলে অবহেলিত গ্রামাঞ্চলের জনসাধারণের জীবন যাত্রার মান আগের চেয়ে অনেকটাই উন্নতি হয়েছে। শনিবার (১৮জুন) সন্ধ্যায় প্রায় ৭৬লাখ টাকা ব্যায়ে পৃথক ৩টি উন্নয়নকাজের উদ্বোধন শেষে সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এসব কথা বলেন।

এর আগে বাদ-আছর প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে পনাউল্লাহ-রামপাশা সড়ক ও প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে রামপাশা-বৈরাগীবাজার সড়ক সংস্কার কাজ এবং প্রায় ২২ লাখ টাকা ব্যায়ে আমতৈল বাজার-গাজীর মোকাম অর্ধ-কিলোমিটর সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি।

রামপাশা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আনোয়ার আলীর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ফিরোজ আলীর উপস্থাপনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান, নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক একেএম দুলাল, আবুল খয়ের মেম্বার, জয়নাল আবেদীন, সুমন আহমদ সুনন। সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ গোলজার আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন শফিক আহমদ পিয়ার।

আপনার মন্তব্য

আলোচিত