নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০১৬ ১৩:২১

লাউয়াছড়ায় পঁচিশ হাজার গাছ কাটার প্রস্তাবের প্রতিবাদে সিলেটে আজ মানববন্ধন

রেলওয়ে কর্তৃপক্ষের লাউয়াছড়ায় ২৫০০০ গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে আজ (১৯ জুন) বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাধিকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ভূমিসন্তান বাংলাদেশ ও গ্রীন এক্সপ্লোর সোসাইটিরর পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

এতে সকলের উপস্থিতি নিশ্চিত করে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

আয়োজকরা জানান,  রেলওয়ে বিভাগ নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য ও দুর্ঘটনা এড়ানোর নামে বন ধ্বংসকারী সিদ্ধান্ত হাতে নিয়েছে। এতে দুর্লভ এই বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। ক্ষতিগ্রস্থ হবে জীব বৈচিত্র্য।

সম্প্রতি নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য ও দুর্ঘটনা এড়াতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেললাইনের দুই পাশের গাছ কাটতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে চিঠি দেয় বাংলাদেশ রেলওয়ে। এতে সংরক্ষিত এই বনাঞ্চলের ২৫ হাজারের বেশি গাছ কাটা পড়বে বলে জানায় বন বিভাগ।

 

ছবি কৃতজ্ঞতা: http:www.southbd.com

আপনার মন্তব্য

আলোচিত