সিলেটটুডে ডেস্ক

২০ জুন, ২০১৬ ০২:০৫

মাধবপুর শাখা গুটিয়ে নিলো ‘পানসী’

সিলেটের প্রখ্যাত রেস্টুরেন্ট পানসী'র মাধবপুর শাখা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের এই রেস্টুরেন্টটি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সিলেটের জিন্দাবাজার থেকে যাত্রা শুরু করা এই রেস্টুরেন্ট খুব কম দিনের মধ্যেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল।

যার ধারাবাহিকতায় তারা সিলেট বিভাগের বিভিন্ন স্থানে তাদের শাখা বিস্তৃত করছিল।

পানসী রেস্টুরেন্ট'র চেয়ারম্যান আবু বকর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে - 'মাধবপুরস্থ নূরজাহান কমপ্লেক্সে অবস্থিত পানসী রেস্টুরেন্ট অংশীদারগণের সর্বসম্মত সিদ্ধান্তে স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। পানসী রেস্টুরেন্ট এর সুনাম ও লোগো এর সত্ত্বাধিকারিগণ রেস্টুরেন্টটি বন্ধ করতে বাধ্য হওয়ায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছেন। তবে পানসী রেস্টুরেন্ট শ্রীমঙ্গল, পানসী রেস্টুরেন্ট মৌলভীবাজার এবং পানসী রেস্টুরেন্ট রাজা নিবাস জল্লারপাড় রোড, জিন্দাবাজার, সিলেট শাখা যথারীতি পরিচালিত হচ্ছে।'

আপনার মন্তব্য

আলোচিত