মাধবপুর প্রতিনিধি

২০ জুন, ২০১৬ ১৬:৫৯

মাধবপুরে যুবকের লাশ উদ্ধার

আখাউড়া-সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতনামা যুবকের(২৫) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার(২০ জুন) সকালে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে । এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সোহেল রানা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছেন।

আপনার মন্তব্য

আলোচিত