১৭ মার্চ, ২০১৫ ০১:৩১
বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে হরতাল ও অবরোধকারীরা। সোমবার রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,দক্ষিণ বাজার বাস স্ট্যান্ডে পার্কিং অবস্থায় একটি বাসে (সিলেট জ-১১-০৮১৮) হঠাৎ করেই পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা।
এ সময় বাসের ভিতর থেকে বের হওয়ার সময় দুই জন হেলপার অগ্নিদগ্ধ হন। তারা হলেন আবুল হোসেন (৩০) ও মাসুম আহমদ (২৫)।
আপনার মন্তব্য