২১ জুন, ২০১৬ ১৭:২৯
সিলেট নগরীর মির্জাজাঙ্গালে অবস্থিত হোটেল নির্ভানা ইন। অভিজাত এই হোটেলে এবারের রমজানে আকর্ষনীয় ইফতার প্যাকেজের আয়োজন করা হয়েছে।
নির্ভানা ইন'র বাফেট ইফতারে থাকছে শতাধিক আইটেম, যার মূল্য পড়বে মাত্র ৪৪৯ টাকা মাত্র।
নির্ভানা ইন'র ব্যবস্থাপক মো. আরিয়ান বলেন, আমাদের রেস্টুরেন্টে বাফেট আইটেমই সবচেয়ে জনপ্রিয় এবং গ্রাহকদের চাহিদার শীর্ষে।
তিনি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে নির্ভানা ইন এর 'অ্যা লা কারতে' ইফতার মেনুতে রয়েছে একশ'র উপরে ইফতারি আইটেম।
আইটেমগুলোর মধ্যে রয়েছে ইফতারের বিশেষ সালাদ ও ফ্রুটস আইটেম ৩৭টি। যার মধ্যে ছানা উইথ জুলিয়ান গিনার (২৫ টাকা), ক্যারট স্টিক সালাদ (২০ টাকা), স্পাইসি ইয়োগার্ট চিকপিস (২৫ টাকা), কার্নাটাকা কসুম্বারি সালাদ (২৫ টাকা) অন্যতম।
বিশেষ ইফতার জুস আছে ৮ টি। এর মধ্যে ক্যানড জুস (৮০ টাকা), সউর লাচ্ছি (৭০ টাকা), সিজনাল ফ্রুট জুস (৮০ টাকা) অন্যতম।
বিশেষ ইফতারির আইটেম আছে ২০টি। এদের মধ্যে অরিয়েন্টাল ফ্রাইড রাইস (১২০ টাকা), চিকেন আখনি (১৫০ টাকা), মোরগ পোলাও (১৫০ টাকা), বীফ তেহারি (১৮০ টাকা), কাচ্ছি বিরিয়ানি (২০০ টাকা) উল্লেখযোগ্য।
বিশেষ গরম ইফতারির মধ্যে আছে ২৫ টি আইটেম। এর মধ্যে অ্যাসোর্টেড পাকোরা (২৫ টাকা), বাটারনাট স্কুয়াশ উইথ চিকপিস(২৫ টাকা), মিনি চিকেন শাশলিক (৫০ টাকা), শাহী হালিম (১৮০ টাকা), বার্বিকিউ চিকেন (৩৫০ টাকা) অন্যতম।
বিশেষ ইফতারি ডেসার্ট এর মধ্যে আছে ১৩ টি আইটেম। ডেসার্টগুলোর মধ্যে ফ্রুটস কাস্টার্ড (৫০ টাকা), ব্রেড বাটার পুডিং (৪৫ টাকা), পাইনঅ্যাপল টার্ট (৫৫ টাকা), ক্রিস্পি থিন জিলাপি (৩০ টাকা), নির্ভানা মালাইকা (৩৫ টাকা), নির্ভানা স্পেসিয়াল সালাদ (৩৫ টাকা) উল্লেখযোগ্য।
আপনার মন্তব্য