নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০১৬ ১৪:৪৯

মধ্যরাতে খাদিমপাড়া থেকে ডাকাতি মামলার আসামী গ্রেপ্তার

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের সুরমা গেইট এলাকা থেকে আজির মিয়া নামে ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে শাহপরান থানা পুলিশ।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি ডাকাতির মামলা রয়েছে।

বুধবার (২২ জুন) সিলেট মহানগরীর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাতে সদর উপজেলার খাদিমপাড়ার জাকারিয়া সিটির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


আজির সিলেটের বিশ্বনাথ উপজেলার মুন্সীরগাঁওয়ের সাজ্জাদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিশ্বনাথ ও সুনামগঞ্জের ছাতক থানাসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, প্রায় দুই বছর ধরে সে শাহপরাণ থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের জাকারিয়া সিটি এলাকায় বসবাস করে আসছিলো। তাকে ধরতে এর আগে একাধিকবার অভিযান চালায় পুলিশ।

সম্প্রতি বিশ্বনাথ পুলিশ সিলেট নগরীতে অভিযান চালিয়ে ডাকাতির সময় লুণ্ঠিত আড়াইশ’ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। ওই ডাকাতি মামলায় গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আজির মিয়ার নাম বলেছে বলে জানান ওসি।
 

আপনার মন্তব্য

আলোচিত