২২ জুন, ২০১৬ ১৬:১০
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ জুন) দুপুরে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।
এর আগে অনুষ্ঠানে উপস্থিত সকলকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে ও সদস্য আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আলা উদ্দিন, সিরাজ উদ্দিন, ফারুক উদ্দিন, কাজী জিয়াউল হক, প্রধান শিক্ষক জাহিদ আহমদ, শিক্ষার্থী শাম্মী বেগম, মুহিবুর রহমান মুন্না প্রমুখ।
আপনার মন্তব্য