২২ জুন, ২০১৬ ১৭:৩১
সিলেটের দরগাহ গেইটে অবস্থিত অভিজাত হোটেল স্টার প্যাসিফিক। পবিত্র মাহে রমজান উপলক্ষে এই হোটেলটিতে আয়োজন করা হয়েছে ইফতার সামগ্রীর বাহারি সমাহার।
হোটেল স্টার প্যাসিফিকের ব্যবস্থাপক সাইফুল ইসলাম সিলেটটুডেটুয়েন্টিফোরকে বলেন, ইফতারি আইটেমগুলোর মধ্যে আছে সেট প্যাকেজ মেনু ১২টি ও বাফেট উইথ ডিনার আইটেম ৬টি।
সেট প্যাকেজগুলোর মূল্য ৫০০ টাকা থেকে শুরু করে ৯৫০ টাকা পর্যন্ত। বাফেট উইথ ডিনার আইটেমগুলোর মূল্য ১০০০-১৬০০ টাকা।
'আ্য লা কারতে' ইফতার মেনুর মধ্যে আছে প্রায় শতাধিক আইটেম। ১ টা কিনলে ১ টা ফ্রি এই ধরনের প্যাকেজও আছে ৪ টা।
বিশেষ আইটেমগুলোর মধ্যে 'হোল চিকেন মোরগ পোলাও' ৭৫০ টাকা পিস প্রতি, ব্রেড প্রউন বল ৫০০ টাকা প্রতি ডিশ (৮ পিস), বুলগাল কাবাব পিস প্রতি ১৫০ টাকা, গরু, খাসি, মোরগের সংমিশ্রণে হালিমের দাম পড়বে ৭০০ টাকা।
স্টার প্যাসিফিকের ইফতার মেন্যুতে থাকছে বিশেষ কাচ্ছি বিরিয়ানি। প্লেট প্রতি যার মূল্য ৪০০ টাকা।
তাছাড়া রেস্টুরেন্টটি ইফতারে ক্রেতাদের জন্য দিচ্ছে ১০-২০ পারসেন্ট পর্যন্ত ছাড়। এছাড়া বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, প্লাটিনাম কার্ড হোল্ডারদের জন্যও রয়েছে ছাড়।
আপনার মন্তব্য