সিলেটটুডে ডেস্ক

২২ জুন, ২০১৬ ২২:২০

ভিডিও কনফারেন্সে সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সদর উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বুধবার বেলা ১টার দিকে গণভবন থেকে ভিও কনফারেন্সের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০টি শাখার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা পরে ফরিদপুর উপজেলা, সব শেষে সিলেট সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন ঘোষণা করেন।  

এ সময় গণভবনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারÍফ হোসেন, ভিডিও কনফারেন্সে বক্তৃতা করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, ব্যাংকের সুবিধাভোগী মহিলা আমিনা বেগম।

উপজেলা পরিষদ হল রোমে ভিডিও কনফারেন্সে  উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমেদ, পুলিশ কমিশনার মোঃ কামরুল আহসান, পুলিশ সুপার, নূরে আলম মিনা, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধা মুফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন চেয়ারম্যান, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল ,  নবনির্বাচিত চেয়ারম্যান এডঃ আফসর আহমদ, হাটখোলা ইউপি চেয়ারম্যান হাজী জমির উদ্দিন, জালালাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনফর আলী, টুলটিকর ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, নব-নির্বাচিত চেয়ারম্যান আলী হোসেন, আওয়ামীলীগ নেতা হাটখোলা ইউপির সাবেক চেয়ারম্যান হাজী মশাহিদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার কাজী মজিবুর রহমান,  উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, সমাজসেবা অফিসার ইব্রাহীম আল মামুন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এইচ এম এ মালিক ঈমন, ইকলাল আহমদ, এস.এম সায়েস্তা তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা খোলার সরকারি কার্যক্রমের এটি প্রথম ধাপ বলে জনান। তিনি বলেন গ্রামের মানুষ যেন  ঋণের জালে আবদ্ধ না হয়ে নিজের পুঁজি গঠন করতে পারে সেজন্যেই এ ব্যাংক গঠন করা হয়েছে। তিনি আরো বলেন একটি বাড়ী একটি খামার প্রকল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই ব্যাংক গঠন করা হয়েছে। ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে ক্ষমতায় থাকতে চালু করা এ প্রকল্পকে বিএনপি জোট সরকার এসে বন্ধ করে দয়ে। পরবর্তী সময়ে এ প্রকল্প চালু রাখতে যেন কোন সমস্যা না হয় সেজন্যই এ ব্যাংক গঠন করেছে সরকার। 

আপনার মন্তব্য

আলোচিত