২২ জুন, ২০১৬ ২২:২৭
জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগরের কমিটি বাতিল করে যোগ্য, মেধাবী ও ত্যাগীদের সমন্বয়ে অবিলম্বে নতুন কমিটি গঠনের দাবীতে বুধবার বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট এম.সি বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট ল’ কলেজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ও সিলেট সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পথে অথচ এখন পর্যন্ত ইউনিট কমিটিগুলোও সম্পন্ন করা হয়নি। অযোগ্য, অদক্ষ নেতৃত্বের কারণে সিলেট ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে একই প্লাটফর্মে দাঁড় করানোও সম্ভব হয়নি। বিগত দিনের আন্দোলন সংগ্রামে ঐ কমিটির দায়িত্বশীলরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় সহ তৃণমূলের যে সকল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা হামলা জেল-জুলুম-নির্যাতন-হয়রানীর শিকার হয়েছে, পুলিশের গুলিতে মারাত্মক আহত সহ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদের খোঁজখবর কিংবা সামান্য সহানুভূতি প্রকাশ করেননি ঐ ব্যর্থ কমিটির দায়িত্বশালীরা। যে কারণে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এমন সংকীর্ণ মানসিকতার ব্যক্তিদের পক্ষে সিলেটের বিশাল ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে নেতৃত্ব দেয়া কিংবা সংগঠিত করা আদৌ সম্ভব নয়।
বক্তারা বলেন, সিলেটের দায়িত্বশীলরা কেন্দ্রীয় সংসদকে ভুল বুঝিয়ে যোগ্য, মেধাবী, পরিশ্রমি ও ত্যাগী নেতাকর্মীদের মাইনাস করে বির্তকিতদের দিয়ে কমিটি পূর্ণাঙ্গ করার অপচেষ্টা করলে যেকোন সময় তৃণমূলের নেতাকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে। তাছাড়া বিগত দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশের পরও যারা রাজপথের আন্দোলনে কোনো ভূমিকাই রাখেনি, তারা সিলেটের ছাত্রদলের দায়িত্বে থাকার কোন অধিকার নেই। সভায় বক্তারা ব্যর্থতার দায়ভার স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে ব্যর্থ কমিটির দায়িত্বশীলদের প্রতি আহবান জানান। পাশাপাশি সিলেটের ছাত্রদলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি অনুরোধ জানান। সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রদল নেতা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে এবং ল’ কলেজ ছাত্রদল নেতা কামাল হোসেন, এম.সি কলেজ ছাত্রদল নেতা মোঃ মাকসুদ আলম, আশরাফ উদ্দিন রাজিব, জুবের আহমদ, সরকারী কলেজ ছাত্রদল নেতা জামিনুল ইসলাম জামি ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা এম সোয়েব আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা, মহানগর ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা হামিদ হোসেন আকাশ, সাইদুল ইসলাম আশিক, ফাহিম রহমান মৌসুম, কয়েছ আহমদ, ঝলক আচার্য্য, মনোয়ার হোসেন রূপক, আলতাফ হোসেন বাবর, স¤্রাট মামুন, মুহিবুর রহমান লিটন, তানিমুল ইসলাম তানিম, মনিরুজ্জামান মিজান, তাজুল ইসলাম সাজু, শেখ শামসুদ্দীন শামসুল, সাইদুর রহমান রাজু, এস এম ফখরুল ইসলাম, তরিকুল ইসলাম, আব্দুল মজিদ সেলিম, শেখ নাজমুল হোসেন, ইমরান আহমদ, আবুল হাসান, সাহেদ আহমদ, শেখ জাকির হোসেন, নীলমনি কর পায়েল, ইমদাদুল হক খান, রফিক আহমদ, শাহরিয়ার হোসেন, শিবলী আহমদ, ইজ্জাদুর রহমান মুন্না, মারুফ আহমদ গ্যাস্ট্রো, সোলেমান আহমদ চৌধুরী, ফাহাদ মাহফুজ চৌধুরী, হাসান মাশকুর চৌধুরী, ফয়ছল মাহমুদ, বাবুল আহমদ, সুমেল আহমদ, রুবেল আহমদ, আলমগীর হোসেন, মোঃ কামরুজ্জামান কামরুল, আব্দুল হামিদ, আতিকুল ইসলাম নাঈম, কয়ছর আহমদ সাহেদ, রিয়াজ উদ্দিন ইমরান, মোজাম্মেল হক, নুরুল হাসান চৌধুরী রাজা, রুবেল আহমদ, রাসেল আহমদ, আলাল আহমদ, সৈয়দ মিনহাজ, মুহিবুর রহমান মুহিব, জুবায়ের আহমদ, রিপন আহমদ, সোয়েব আহমেদ খাঁন, জুনেদ আহমদ, মাছুম আহমদ, মুহিবুর রহমান, আব্দুল মতিন, মিজান আহমদ, রায়হান মাহমুদ, ইকবাল হোসেন, আলমগীর চৌধুরী, শফিকুল হক শামীম, পারভেজ চৌধুরী, রুম্মান আহমদ, জুবায়ের আহমদ, নাঈম আহমদ, জোবায়ের আহমদ, ফারহান আহমদ, মিনহাজুল আম্বিয়া জাকের, ফুজায়েল হাবিব, জানেদুর রশিদ জনি, সাইফুল ইসলাম, শাহিন আহমদ মিছবাহ, ইমরান মাহমুদ, মোঃ মনজু, তোফায়েল আহমদ, ফয়ছল আহমদ, মোঃ রাজু আহমদ, মোঃ শাহ আলম, মোঃ পাপ্পু, সৈয়দ শাহনুর আহমদ, সৈয়দ আব্দুল আলীম, সাদেকুল ইসলাম, সোহেল আহমদ, আহমদ হোসেন, ইমরান আহমদ, আল-আমিন, সারেয়ার আমিন হৃদয়, ইমরান আহমদ, কামরান আহমদ, রেদোয়ান হোসাইন প্রমুখ।
আপনার মন্তব্য